|
চাঁদপুরে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
|
![]() চাঁদপুরে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা সোমবার (১০ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এ বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান এবং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ রাসেল পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে ডাঃ মামুন পাটওয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক, মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা সমস্যা এবং মাদক থেকে দূরে থাকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। সব শেষ মাদকের কুফল থেকে বাচতে সকলে মিলে শপথ গ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
