ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
দীঘিনালায় জরুরি চিকিৎসাসেবায় স্থানীয়দের প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Monday, 10 August, 2026, 4:39 PM

দীঘিনালায় জরুরি চিকিৎসাসেবায় স্থানীয়দের প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী

দীঘিনালায় জরুরি চিকিৎসাসেবায় স্থানীয়দের প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও বিনামূল্যে ফার্স্ট এইড কিট বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বাবুছড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে তিনজন করে মোট ২৭ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সভাপতিত্ব করেন দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও)।

প্রশিক্ষণে দুর্ঘটনা, আঘাত, রক্তপাত, অজ্ঞান হওয়াসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কৌশল হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় ফার্স্ট এইড কিট দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম এলাকায় জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো অনেক সময় সম্ভব হয় না। এ কারণে স্থানীয়দের প্রাথমিক চিকিৎসায় দক্ষ করে তুললে দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হবে। এতে গুরুতর জটিলতার ঝুঁকিও কমবে।

প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। তাদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়েছে।

স্থানীয়দের মতে, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের পাশাপাশি ফার্স্ট এইড কিট ও বিনামূল্যে ওষুধ বিতরণের উদ্যোগ দুর্গম এলাকার মানুষের জন্য তাৎক্ষণিকভাবে উপকারী। একই সঙ্গে স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবায় আরও সচেতন ও সক্ষম করে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের এ উদ্যোগে স্থানীয় পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়ার পাশাপাশি জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মানবিক দায়িত্ববোধ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status