ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
মহেশখালীতে অতিরিক্ত ডিআইজির পরিদর্শন
সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 April, 2026, 11:17 AM

সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব নাজমুল হাসান পিপিএম মহেশখালী উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর পরিদর্শন করেছেন।

রোববার দুপুরে অনুষ্ঠিত এ পরিদর্শনকালে তিনি মহেশখালী সার্কেল অফিস, মহেশখালী আদালত ভবন এবং মহেশখালী থানা ঘুরে দেখেন।

 পরিদর্শনের সময় সংশ্লিষ্ট দপ্তরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা ব্যবস্থাপনা এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

 তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। তাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অতিরিক্ত ডিআইজি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী জনসেবা কার্যক্রমকে আরও দ্রুত, সহজ ও কার্যকর করতে আধুনিক ও গতিশীল কর্মপদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি।

 এ ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে অতিরিক্ত ডিআইজিকে অবহিত করেন।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শন ও দিকনির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সহায়ক ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status