|
আলফাডাঙ্গায় টিঠা বাওড়ে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় টিঠা বাওড়ে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১০ জুন) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই কার্যক্রম সম্পন্ন হয়।এ সময় পাবদা, গুলশা, টেংরা ও শিং প্রতিটি প্রজাতির ১৭০ কেজি করে মোট ৬৮০ কেজি মাছের পোনা টগরবন্দ ইউনিয়নের টিঠা বাওড়ে অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমী ও সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন টগরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিয়া, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এস এম রিদওয়ানুন্নবী রেদওয়ান, উপজেলা জামাতের সেক্রেটারি এসএম হাফিজুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ইসলাম দাউদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এসএম জিয়াউল হাসান, টগরবন্দ ইউনিয়ন জামাতের সভাপতি সেফায়েত হোসাইন, সেক্রেটারি এনামুল হোসেন, বানা ইউনিয়ন জামাতের সভাপতি আরিফুজ্জামানসহ স্থানীয় সূধীজন।এই উদ্যোগের মাধ্যমে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জেলেদের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
