|
নবনিযুক্ত অধ্যক্ষকে বাঁধনের শুভেচ্ছা
নতুন সময় প্রতিনিধি
|
![]() নবনিযুক্ত অধ্যক্ষকে বাঁধনের শুভেচ্ছা নীলফামারী সরকারি কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও উন্নত করার লক্ষ্যে নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. সিদ্দিকুর রহমান-কে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’, নীলফামারী সরকারি কলেজ ইউনিট। বাঁধনের পক্ষ থেকে জানানো হয়, অধ্যক্ষ হিসেবে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, মেধা ও প্রজ্ঞার মাধ্যমে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আরও এগিয়ে যাবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে—এমনটাই তাদের প্রত্যাশা। একই সাথে মানবিক সংগঠন ‘বাঁধন’-এর বিভিন্ন কার্যক্রমে তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতা ভবিষ্যতে সংগঠনের কাজকে আরও গতিশীল করবে বলেও আশা প্রকাশ করা হয়। বাঁধনের সদস্যরা নবনিযুক্ত অধ্যক্ষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। “স্লোগান: একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” বাঁধন, নীলফামারী সরকারি কলেজ ইউনিট রংপুর জোন নিলফামারী উপজেলা রিপোর্টার: রাজিবুল হাসান (রাজিব) |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
