|
খুলনা বিভাগীয় কমিশনারের সাথে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() খুলনা বিভাগীয় কমিশনারের সাথে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন৷ সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জেলার উন্নয়ন, জনসেবা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগের সাফল্য, সম্ভাবনা এবং বিদ্যমান সমস্যার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, শিক্ষার মানোন্নয়ন, সড়ক অবকাঠামোর উন্নয়ন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল সাতক্ষীরা জেলার সার্বিক অবস্থা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আশি কুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, ডিডি ইসলামিক ফাউন্ডেশন মেহেদি হাসান, পৌরসভার সিইও আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষাসহ জেলার সকল দপ্তরের প্রধানগণ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
