|
শ্রীপুরে মাটির ঘর লেপতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল চান বানুর
মোহাম্মদ আলী বাবুল , শ্রীপুর
|
![]() শ্রীপুরে মাটির ঘর লেপতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল চান বানুর আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত চান বানু উপজেলার নিজ মাওনা এলাকার মদন মিয়ার স্ত্রী। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিজ মাওনা এলাকার বাসিন্দা জালাল উদ্দিনের বাড়িতে মাটির ঘরের মেঝে লেপার কাজ করছিলেন চান বানু। কাজের একপর্যায়ে ঘরের ভেতরে থাকা একটি ফ্রিজের নিচে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্রিজে বৈদ্যুতিক ত্রুটি থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। স্থানীয়রা জানান ,জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়িতে গৃহস্থালি কাজ করতেন চান বানু। হঠাৎ এ দুর্ঘটনায় তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ার হোসাইন বলেন, ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়।গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
