|
শিল্পবর্জ্যে ধ্বংস হচ্ছে নদী ও মৎস্য সম্পদ: সংসদে খায়রুল কবির খোকন
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
|
![]() শিল্পবর্জ্যে ধ্বংস হচ্ছে নদী ও মৎস্য সম্পদ: সংসদে খায়রুল কবির খোকন গতকাল ১০ জুন জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের মাধ্যমে তিনি এ বিষয়টি মাননীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর নিকট উত্থাপন করেন। খোকন বলেন, “দেশের নদী ও মৎস্য সম্পদ ধ্বংসের অন্যতম কারণ হলো শিল্পকারখানার বর্জ্য। অবাধে বিষাক্ত বর্জ্য নদীতে ফেলার ফলে মাছ মরে যাচ্ছে, কৃষি জমি অনুর্বর হচ্ছে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তিনি অবিলম্বে দূষণকারী শিল্পকারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বর্জ্য পরিশোধনাগার স্থাপনে বাধ্যবাধকতা আরোপের দাবি জানান। একইসঙ্গে নদী রক্ষায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নরসিংদীর এই সংসদ সদস্য। পরিবেশ মন্ত্রণালয় এ বিষয়ে কী ব্যবস্থা নিচ্ছে তা সংসদে জানানোর জন্য তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
