ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2026, 3:21 AM

৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল মেক্সিকো। মেক্সিকো সিটিতে আজ ৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারিয়েছে মেক্সিকো। 

৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ।

৪৯ ও ৮৪ মিনিটে দুই লাল কার্ড দেখে ৯ জনের দল হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 

দক্ষিণ আফ্রিকা ৮৪ মিনিটে ৯ জনের দল হয়ে যাওয়ার পর যোগ করা সময়ের ২ মিনিটে লাল কার্ড দেখেছেন মেক্সিকোর সেজার মন্তেস।

এতে ৩ লাল কার্ড দেখে ফেলল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

আজকের ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল মেক্সিকো। শক্তিমত্তা ও ফিফা র‌্যাংকিং—দুই দিক থেকেই দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। সবশেষ ফিফা র‌্যাংকিংয়ে মেক্সিকোর অবস্থান ১৫তম, আর দক্ষিণ আফ্রিকা রয়েছে ৬০তম স্থানে।

মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে ছিল মেক্সিকানরা। দুই দল এখন পর্যন্ত চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এর মধ্যে দুই ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো, একটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status