|
গোয়াইনঘাটে মানব সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান কাওছার
নতুন সময় প্রতিনিধি
|
![]() গোয়াইনঘাটে মানব সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান কাওছার তিনি নিয়মিত খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ ও শীতবস্ত্র প্রদান করে এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। শুক্রবার ১০ এপ্রিল সকালে মোস্তাফিজুর রহমান কাউসার এর অর্থায়নে মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ গ্রামের ৫ নং ওয়ার্ডের পঞ্চাশ অধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা তাঁতী দলের সদস্য বিলাল হোসেনের সঞ্চালনায় বিতরণ কার্যক্রমে, বক্তব্য রাখেন,গোয়াইনঘাট উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নুর মোহাম্মদ, জেলা গণতন্ত্র পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, মাওলানা তোফায়েল আহমেদ চৌধুরী,তাতী দলের যুগ্ন আহবায়ক ইমরান আহমদ ইমু,সুহিন আহমদ, মামুন আহমদ সহ আরো অনেকে। উপকারভোগীরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই ধরনের মানুষ জন প্রতিনিধি হয়ে আসলে সমাজের উপকার হবে। তিনি নিয়মিত খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র প্রদান করে এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান বিশিষ্টি সমাজসেবক সৈয়দ জায়েদুল ইসলাম বলেন, "আমাদের লক্ষ্য একটাই মানুষের পাশে থাকা, তাদের হাসি ফুটানো। সমাজের অবহেলিত মানুষগুলোকে সাহায্য করাই আমাদের প্রধান দায়িত্ব। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
