|
মাছ ধরার জালে আটকা ৮ ফুটের অজগর
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() মাছ ধরার জালে আটকা ৮ ফুটের অজগর সোমবার (২৯ জুন) সকালে নালায় বসানো জাল পরিদর্শনে গিয়ে স্থানীয় এক ব্যক্তি দেখতে পান, মাছের পরিবর্তে একটি বিশাল অজগর জালে পেঁচিয়ে রয়েছে। খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে কয়েকজন স্থানীয় বাসিন্দা সতর্কতার সঙ্গে সাপটিকে জাল থেকে মুক্ত করেন। খবর পেয়ে মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহ-এর নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিজেদের হেফাজতে নেয়। বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া সাপটি দেশীয় প্রজাতির অজগর (Indian Rock Python)। প্রাথমিক পর্যবেক্ষণে সাপটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে। মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহ বলেন,খাগড়াছড়ির দীঘিনালায় এ ধরনের দেশীয় অজগর উদ্ধারের ঘটনা আমাদের জানা মতে প্রথম। স্থানীয়রা সচেতনতার পরিচয় দিয়ে সাপটিকে কোনো ক্ষতি না করে বন বিভাগকে খবর দিয়েছেন, যা প্রশংসনীয়। তিনি আরও বলেন,বন্যপ্রাণী জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। এ ধরনের প্রাণী দেখলে হত্যা না করে দ্রুত বন বিভাগকে অবহিত করা উচিত। নেচার কনজারভেশন অ্যালায়েন্স বাংলাদেশের সংগঠক হৃদয় বড়ুয়া বলেন-সব সাপ বিষধর নয়। সাপ সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। কোনো সাপ না চিনে তার কাছে যাওয়া বা ধরার চেষ্টা করা উচিত নয়। বন্যপ্রাণী দেখলে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিন। এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকে জানান, এত বড় অজগর তারা আগে কখনও দেখেননি। বন বিভাগের দ্রুত উপস্থিতি ও নিরাপদ উদ্ধার অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
