|
নাঙ্গলকোটে খাল থেকে অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
|
![]() নাঙ্গলকোটে খাল থেকে অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটতে বের হয়ে এক ব্যক্তি কবরস্থানের পাশের খালে কিছু ভাসতে দেখেন। কাছে গিয়ে সেটি মানুষের মরদেহ বুঝতে পেরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী পদুয়ারপাড় গ্রামের রুহুল আমীন ও জসিম উদ্দিন জানান, মরদেহটি বিবস্ত্র অবস্থায় খালে ভাসছিল। তাদের ধারণা, নিহত ব্যক্তি স্থানীয় নন; কারণ এলাকায় এ ধরনের কোনো নিখোঁজের ঘটনা জানা নেই। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
