|
দুর্গাপুরে পুকুরে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() দুর্গাপুরে পুকুরে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নিহত শাওন উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামের আতিকুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। খোঁজ নিয়ে জানা যায়, আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে শাওন। গোসল শেষে জুমার নামাজে যাওয়ার কথা থাকলেও সে বাড়িতে ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে তার জামা-কাপড় ও সঙ্গে আনা জিনিসপত্র দেখতে পান, তবে শাওনের কোনো খোঁজ মেলেনি। পরে পুকুরে মাছ ধরার জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের চাচা মিজানুর রহমান জানান, সে দাদার সঙ্গে মোটরে গোসল করেনি, পুকুরে গোসল করবে বলে যায়। আমরা জুমার নামাজে চলে যাই। পরে এসে শুনি সে বাড়ি আসেনি। এরপর পুকুরে খোঁজ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে উঠেছে। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
