|
শ্রেণিকক্ষ সংকটে ভাংগা চোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
|
![]() শ্রেণিকক্ষ সংকটে ভাংগা চোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানা গেছে, প্রায় এক একর দানকৃত জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। সরকারী ভাবে একটি ৩ রুম বিশিষ্ট ভবন থাকলেও তাতে ছাত্র ছাত্রীদের বসার সংকলন হচ্ছে না। শিক্ষার্থীর তুলনায় পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় অনেক সময় গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে। কিছু শ্রেণির পাঠদান পরিচালিত হচ্ছে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনশেড কক্ষে, যা বর্ষা ও গ্রীষ্ম মৌসুমে শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিদ্যালয়টিতে উন্নতমানের টয়লেট সুবিধাও নেই। বিশেষ করে ছাত্রীদের জন্য পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা না থাকায় তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। স্থানীয়রা জানান, বিদ্যালয়টির জন্য পর্যাপ্ত জমি থাকলেও প্রয়োজনীয় ভবন নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় শিক্ষার পরিবেশ দিন দিন নাজুক হয়ে পড়ছে। দ্রুত নতুন একাডেমিক ভবন, আধুনিক টয়লেট এবং প্রয়োজনীয় শিক্ষা অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শ্রেণিকক্ষ ও স্যানিটেশন সংকটের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অবহিত করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে শিক্ষার পরিবেশ উন্নত হবে এবং পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
