ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
এম এ মালিককে বিজয়ী করুন: তাহসীনা রুশদির লুনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 February, 2026, 6:11 PM

এম এ মালিককে বিজয়ী করুন: তাহসীনা রুশদির লুনা

এম এ মালিককে বিজয়ী করুন: তাহসীনা রুশদির লুনা

বিএনপি প্রার্থী এম এ মালিকের পক্ষে ভোট চেয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসীন রুশদির লুনা। তিনি বলেন, আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে এম এ মালিককে বিজয়ী করুন—এই বিজয় হবে গণতন্ত্রের বিজয়, বাংলাদেশের বিজয়। বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। অতীতে ধানের শীষে ভোট দিয়ে বালাগঞ্জে রাস্তাঘাট, বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। ভবিষ্যতেও এম এ মালিক বিজয়ী হলে এই অঞ্চলের উন্নয়ন আরও বেগবান হবে। ইলিয়াস আলীর সঙ্গে এই অঞ্চলের আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

০৪ ফেব্রুয়ারী ২০২৬ (বুধবার) দুপুর ২টায় সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে বিএনপি প্রার্থী এম এ মালিকের পক্ষে ভোট চেয়ে তিনি এ কথা বলেন।  
 

তিনি স্মরণ করেন, বিশ্বনাথ-ওসমানীনগর ও বালাগঞ্জ এলাকা থেকে এম ইলিয়াস আলী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দেওয়ান বাজার থেকেই তিনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। সেই জনপ্রিয়তাকে ভয় পেয়ে তৎকালীন সরকার রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে এলাকা পুনর্বিন্যাস করে তাকে পরাজিত করার চেষ্টা করে।

তিনি বলেন, ইলিয়াস আলী শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি এই অঞ্চলের উন্নয়নের রূপকার ছিলেন। কুশিয়ারা নদীর ডাইক নির্মাণের মাধ্যমে বন্যা থেকে মানুষকে রক্ষা করেছিলেন। সেই সাহসী নেতৃত্বের কারণেই ফ্যাসিবাদী সরকার তাকে গুম করেছে।

লুনা আরও বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। বহু নেতাকর্মী নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন। আজ সেই আন্দোলনের ফলেই জনগণ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তাই এই নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়া জনগণের ঈমানি দায়িত্ব।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়—ভোট সুষ্ঠু হয়েছে কি না, ফলাফল ঠিকভাবে ঘোষণা হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। কেন্দ্রের শেষ পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

তিনি তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের কথা উল্লেখ করে বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের আর্থিক সহায়তা ও কৃষকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে।

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হাদি, সাধারণ সম্পাদক আব্দুল আলিম পিন্টু, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমর্থক ও অসংখ্য জনতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status