ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
নারী নিরাপত্তায় অ্যাপসের মাধ্যমে ওয়ানস্টপ সেবা চালুর প্রতিশ্রুতি জাহাঙ্গীরের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 February, 2026, 6:27 PM

নারী নিরাপত্তায় অ্যাপসের মাধ্যমে ওয়ানস্টপ সেবা চালুর প্রতিশ্রুতি জাহাঙ্গীরের

নারী নিরাপত্তায় অ্যাপসের মাধ্যমে ওয়ানস্টপ সেবা চালুর প্রতিশ্রুতি জাহাঙ্গীরের

অ্যাপসের মাধ্যমে সামাজিক নিরাপত্তা  ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ডিজিটাল (ওয়ানস্টপ সেবা) অ্যাপস চালু করা হবে, যার মাধ্যমে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা সহজে পাওয়া যাবে।

০৪ ফেব্রুয়ারী ২০২৬ (বুধবার)  উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে নারীদের সাথে সাংলাপ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি আরও জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনা হবে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোই হবে বিএনপির অন্যতম অগ্রাধিকার।

সভায় নারীদের অধিকার ও নিরাপত্তার বিষয় নিয়ে করা এক প্রশ্নের জবাবে। এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, কর্মক্ষেত্রে নারীদের যথাযথ মূল্যায়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদের যেকোনো সমস্যা, পরামর্শ ও অভিযোগ গ্রহণের জন্য একটি হটলাইন চালু করা হবে, যেখানে সরাসরি যোগাযোগের সুযোগ থাকবে।

তিনি জানান, আজকের এই মতবিনিময় সভার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের সভা অনুষ্ঠিত হবে, যাতে জনগণের সমস্যা সরাসরি জানা যায় এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া যায়।

এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি। বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি নিরাপদ ও সহাবস্থানমূলক সমাজ গড়ে তোলা হবে।
সভায় উপস্থিত এলাকাবাসী বিভিন্ন সড়ক ও রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে অভিযোগ করেন। এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনেন এস এম জাহাঙ্গীর হোসেন এবং দ্রুত সংস্কার ও উন্নয়ন কাজের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী, নারী প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status