|
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপ-প্রচারে অভিযোগে সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপ-প্রচারে অভিযোগে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে আব্দুর রউফ দাবি করেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল তার বিরুদ্ধে এ মিথ্যা অপ প্রচার করছেন। তিনি দাবি করেন, এ বছরের ঈদুল ফিতরের আগে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখার পর থেকে পরিবার ও তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আব্দুল জলিল মাদক ব্যবসায়ীদের শেল্টার দিয়ে থাকেন। তার ব্যক্তিগত দুইজন গাড়ি চালক রয়েছে। তাদের মাধ্যমে তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখার পর থেকে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। আব্দুর রউফ আরো দাবি করেন, বিএনপি নেতা আব্দুল জলিল অবৈধ চুনা কারখানা থেকে প্রতি মাসে এক লাখ টাকা মাসোহারা পেতেন। বর্তমানে লক্ষাধিক টাকার বেশি মাসোহারার প্রস্তাব চুনা কারখানার মালিক প্রত্যাখান করায় আমাকে জড়িয়ে অপ প্রচার করছেন। এছাড়াও সরকারী জমিতে দোকান ঘর নির্মাণ করে ভাড়া তোলার বিষয়ে তিনি জড়িত নয় বলে দাবি করেন। ওই জায়গায় আওয়ামীলীগ সরকারের আমলেই দোকানপাটগুলো গড়ে উঠেছে। সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে জড়িয়েও আব্দুল জলিল অপ-প্রচার করছেন। এবিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের শীর্ষ নেতাদের কাছে অভিযোগ দায়ের করবেন। অভিযুক্ত পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল দাবি করেন, তিনি বিভিন্ন সময়ে আব্দুর রউফের বিরুদ্ধে যেসব কথা বলেছেন সকল কথা সত্য। এখন তিনি দোষ ঢাকতে এসব কথা বলছেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল বেপারী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
