ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে আমীরের আগমনে জামায়াতের সংবাদ সম্মেলন
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Monday, 2 February, 2026, 10:57 AM

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে আমীরের আগমনে জামায়াতের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে আমীরের আগমনে জামায়াতের সংবাদ সম্মেলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের চাঁপাইনবাবগঞ্জ আগমন বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন তিনি জেলার প্রধান প্রধান সমস্যা, জীবনমান উন্নয়নসহ আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য কল্যানকর বহুমুখী প্রতিশ্রুতি দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত নেতারা।

জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর জামায়াতের দক্ষিণের  আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ স্থানীয নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status