ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
নিগারের সুলতানা জ্যোতির আকুতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 February, 2026, 10:50 AM
সর্বশেষ আপডেট: Monday, 2 February, 2026, 10:52 AM

নিগারের সুলতানা জ্যোতির আকুতি

নিগারের সুলতানা জ্যোতির আকুতি

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই মহাযজ্ঞে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। এজন্য তাদের খেলতে হয়েছে বাছাই ম্যাচ। নেপালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে সাত ম্যাচের সবকটি জিতে অপরাজিত থেকে আসর শেষ করেছে বাংলাদেশ নারী দল। এবার তাদের দৃষ্টি মূল মঞ্চে।

ইংল্যান্ড বিশ্বকাপেও ম্যাচ জয়ের আশা নিগার সুলতানা জ্যোতির। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা শুধু লড়াই করার জন্য ইংল্যান্ডে যাব না। আমরা ওখানে ম্যাচ জিততে চাই এবং ইমপ্যাক্টফুল টি-টোয়েন্টি বিশ্বকাপ দেশের জন্য উপহার দিতে চাই।’

এজন্য বিশ্বকাপ শুরুর আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার আকুতি নিগারের।

তিনি বলেন, ‘দল হিসেবে এবং আমারও ব্যক্তিগতভাবে চাওয়া- যদি বিশ্বকাপের আগে আমরা টি-টোয়েন্টিতে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট খেলতে পারি। যেমনÑ কোনো ফ্রাঞ্চাইজি লিগ বা টুর্নামেন্ট, আমার মনে হয় দলকে উজ্জীবিত করবে; আমাদের প্রস্তুতির জন্যও ভালো হবে।’ অপরাজিত থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করার কৃতিত্ব দলের সবাইকে দিয়ে নিগার বলেন, ‘নেপালে আসার আগে আমাদের দল হিসেবে লক্ষ্য ছিল প্রথমে কোয়ালিফাই নিশ্চিত করা। তারপর ব্যাক অব দ্য মাইন্ড এটা ছিল- আমরা এই টুর্নামেন্ট জিততে চাই, মানে অপরাজিত থাকতে চাই। আমরা এটা করতে পেরেছি। এখানে সম্পূর্ণ কৃতিত্ব মেয়েদের।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status