|
দেশের মানুষের মাঝে বিশ্বজয়ী স্পেন দল, ছাদখোলা বাসে সংবর্ধনা
নতুন সময় ডেস্ক
|
![]() দেশের মানুষের মাঝে বিশ্বজয়ী স্পেন দল, ছাদখোলা বাসে সংবর্ধনা এরপর, তারা মিশে যায় লাখো ভক্ত-সমর্থকদের মাঝে। ট্রফি হাতে করে, ছাদখোলা বাসে তারা যায় সিবেলেস স্কয়ারে, স্প্যানিশদের যেকোনো উদযাপনের প্রাণকেন্দে। এক মাসের দীর্ঘ হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরে অবশেষে নিজ দেশে পা রেখেছে স্পেন ফুটবল দল। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজয়ের পর ট্রফি নিয়ে মাদ্রিদে পৌঁছেছেন লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। স্পেনের এই সোনালী প্রজন্মকে বরণ করে নিতে পুরো মাদ্রিদ শহর এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রোববার রাতে অতিরিক্ত সময়ে গড়ানো এক শ্বাসরুদ্ধকর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে স্প্যানিশরা। ঐতিহাসিক এই জয়ের পর আজ সোমবার ট্রফি নিয়ে যখন ‘লা রোজা’ বা লাল বীরেরা মাদ্রিদ বিমানবন্দরে অবতরণ করেন, তখন ট্রফি হাতে খেলোয়াড়দের এক নজর দেখতে লাখো সমর্থক রাস্তায় ভিড় জমান। মাদ্রিদের মেয়রের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানবন্দরে নামার পর বিশ্বজয়ী খেলোয়াড়দের মাদ্রিদের উপকণ্ঠে অবস্থিত জারজুয়েলা প্রাসাদে অভ্যর্থনা জানাবেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। এরপর সরকারি সদর দফতর লা মোনক্লোয়ায় দলটিকে স্বাগত জানাবেন দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। মাদ্রিদে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি ফ্রান্সিসকো মার্টিন স্প্যানিশ পাবলিক টেলিভিশনকে জানিয়েছেন, আনুষ্ঠানিকতা শেষে বিশ্বজয়ী স্পেনের খেলোয়াড়দের নিয়ে একটি ছাদখোলা বাস প্যারেডের আয়োজন করা হয়েছে। প্যারেডটি মোনক্লোয়া থেকে শুরু হয়ে স্প্যানিশ জাতীয় দল ও সমর্থকদের ঐতিহ্যবাহী উদযাপনের কেন্দ্রবিন্দু ‘সিবেলেস স্কয়ার’-এ গিয়ে শেষ হবে। সেখানে খেলোয়াড়দের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মার্টিন আরও জানান, এই আনন্দ শোভাযাত্রা দেখতে রাস্তার দুই পাশে প্রায় ১০ লাখ মানুষের সমাগম আশা করা হচ্ছে। বিশাল এই জনস্রোত সামাল দিতে ইতিমধ্যেই অতিরিক্ত নিরাপত্তা ও বিশেষ পরিবহন ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে। সিংহাসন পুনরুদ্ধার স্পেনের, পতন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফিফার প্রকাশিত সর্বশেষ পুরুষ র্যাঙ্কিংয়ে বড় ধরনের রদবদল এসেছে। আর্জেন্টিনাকে টপকে আবারো বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান (১ নম্বর) দখল করেছে স্পেন। গত জানুয়ারির পর এই প্রথম র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠল তারা। অন্যদিকে, ফাইনালে হেরে রানার্স-আপ হওয়া আর্জেন্টিনা শীর্ষস্থান হারিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে। বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দলগুলোর মধ্যে ফ্রান্স ও ইংল্যান্ড যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান ধরে রেখেছে। তবে থমাস টুখেলের অধীনে ইংল্যান্ড দল ফরাসিদের হারিয়ে ব্রোঞ্জ মেডেল (তৃতীয় স্থান) নিশ্চিত করেছে। বিশ্বকাপে চমক দেখানো অন্য দলগুলোর মধ্যে- মরক্কোর নতুন ইতিহাস: টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফুটবল বিশ্বের পরাশক্তি মরক্কো ফিফা র্যাঙ্কিংয়ে তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে। নরওয়ের বড় লাফ: এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সবচেয়ে বড় চমক দেখিয়েছে নরওয়ে। এক লাফে ১২ ধাপ এগিয়ে তারা এখন র্যাঙ্কিংয়ের ১৯তম স্থানে। জার্মানি ও ইতালির বিপর্যয়: বড় ধাক্কা খেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। শীর্ষ ১০ থেকে ছিটকে গিয়ে তারা এখন ১২ নম্বরে। আর বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা ইতালি নেমে গেছে ১৫ নম্বরে। এছাড়াও লাতিন আমেরিকার দল ব্রাজিল এক ধাপ এগিয়ে ৫ম স্থানে উঠে এসেছে এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল শেষ ১৬ থেকে বিদায় নিয়ে দুই ধাপ পিছিয়ে ৭ম স্থানে নেমে গেছে। বেলজিয়াম ও নেদারল্যান্ডস যথাক্রমে ৮ম ও ৯ম অবস্থানে রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্মার্টফোন বিস্ফোরণ: তদন্ত, দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চায় গ্রাহক অ্যাসোসিয়েশন
আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার?
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকার পরিবারের দায়িত্ব নিলেন বিজিবি
বাগমারায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, ৬ পরীক্ষার্থীসহ ৭ জন আহত
