|
দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির, আন্দোলনে নতুন মোড়
নতুন সময় ডেস্ক
|
![]() দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির, আন্দোলনে নতুন মোড় নরেন্দ্র মোদি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কঠোর সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। জবাবদিহি নিশ্চিত করতে দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সেরা আইনজীবীদের যুক্ত করার নির্দেশও দেন তিনি। মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। শিক্ষা, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), কৃষকদের কল্যাণ এবং দেশের সাম্প্রতিক বিভিন্ন অর্জন নিয়ে তিনি কথা বলেন। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। রিজিজু বলেন, প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পরই সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে জানান মোদি। তিনি বলেন, এ ঘটনায় ১৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য দ্রুত পুনঃপরীক্ষার আয়োজন করা হয়েছে। রিজিজু জানান, মোদি জোর দিয়ে বলেছেন- প্রশ্নফাঁসকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা উচিত নয়। দেশের যেকোনও প্রান্তে এ ধরনের অপরাধ নির্মূলে কেন্দ্র ও রাজ্য সরকারকে একযোগে কাজ করতে হবে। মোদির উদ্ধৃতি দিয়ে রিজিজু আরও বলেন, দেশের কোথাও প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত কেউ যেন আইনের হাত থেকে রেহাই না পায়, তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি পুনর্ব্যক্ত করেন, দেশের তরুণদের ভবিষ্যৎ কোনোভাবেই ঝুঁকির মুখে ফেলা যাবে না। নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে বিক্ষোভ তীব্র হওয়ার একদিন পর মোদির এ মন্তব্য এলো। এর আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করে তাদের দাবি তুলে ধরে। একই সময়ে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনাও ঘটে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্মার্টফোন বিস্ফোরণ: তদন্ত, দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চায় গ্রাহক অ্যাসোসিয়েশন
আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার?
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকার পরিবারের দায়িত্ব নিলেন বিজিবি
বাগমারায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, ৬ পরীক্ষার্থীসহ ৭ জন আহত
