ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে ঘোড়া মার্কায় ভোট চেয়ে প্রচারণা করেন অধ্যাপক রেজাউল করিম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 29 January, 2026, 6:45 PM

সোনারগাঁয়ে ঘোড়া মার্কায় ভোট চেয়ে প্রচারণা করেন অধ্যাপক রেজাউল করিম

সোনারগাঁয়ে ঘোড়া মার্কায় ভোট চেয়ে প্রচারণা করেন অধ্যাপক রেজাউল করিম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ঘোড়া মার্কায় ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।

(২৯)জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন ব্যাপী তিনি সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।

অধ্যাপক রেজাউল করিম বলেন, সোনারগাঁও সিদ্ধিরগঞ্জকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা বিএনপি সাবেক সভাপতি খন্দকার আবু জাফর,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন,পৌর বিএনপি নেতা জিয়া,পনির, রাজা মিয়াও স্থানীয় নেতাকর্মী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমর্থক ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status