|
কিশোরগঞ্জের খুদে ফুটবলার জিসানের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
নতুন সময় প্রতিবেদক
|
![]() কিশোরগঞ্জের খুদে ফুটবলার জিসানের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার প্রতিভাবান খুদে ফুটবলার শফিকুল ইসলাম জিসানের গ্রামের বাড়িতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি জিসানের হাতে ফুটবল জার্সি, বুটসহ খেলার সামগ্রী এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান হস্তান্তর করেন। আমিনুল হক বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য জিসান, সোহান, রিয়াদ কিংবা দাবাড়ু মুনতাহাদের মতো প্রতিভাবান খেলোয়াড়দের আমরা একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই। ইনশাল্লাহ, বিএনপি সরকার গঠন করলে এই খেলোয়াড়দের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলার সব দায়িত্ব রাষ্ট্র বহন করবে। আমরা একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, বিএনপি সবসময় খেলাধুলাকে দল-মত নির্বিশেষে ছড়িয়ে দিতে কাজ করছে। সরকারে না থেকেও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন ও তরুণ প্রতিভা অন্বেষণে কাজ করছে দলটি। ফুটবলপ্রেমী জিসানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার প্রসঙ্গ টেনে আমিনুল হক জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগতভাবে জিসান ও তার অসহায় পরিবারকে সহায়তার দায়িত্ব নিয়েছেন। তারেক রহমান শুধু জিসান নয়, জিসানের পরিবারকেও মাসিক ভিত্তিতে সহযোগিতা করবেন। তিনি দেশের প্রতিটি প্রতিভাবান ক্রীড়াবিদের পাশে আছেন এবং থাকবেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আখতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরী ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত থেকে জিসানের পরিবারকে অভিনন্দন জানান। নিজের স্বপ্নের কথা জানিয়ে জিসান বলেন, একদিন আমি বাংলাদেশ জাতীয় দলে খেলতে চাই এবং দেশের মুখ উজ্জ্বল করতে চাই। আমিনুল হক আশা প্রকাশ করেন, বিএনপি ক্ষমতায় গেলে “নতুন কুড়ি স্পোর্টস” কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ চালু করা হবে এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
