ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
যেভাবে হানি ট্র্যাপের ফাদেঁ ফেলতেন তরুণী অতঃপর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 15 September, 2025, 9:30 PM

যেভাবে হানি ট্র্যাপের ফাদেঁ ফেলতেন তরুণী অতঃপর

যেভাবে হানি ট্র্যাপের ফাদেঁ ফেলতেন তরুণী অতঃপর

পটুয়াখালীর মির্জাগঞ্জে হানি ট্র্যাপ ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় মোছা. ফারজানা বেগম (২৪) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে কুয়াকাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ফারজানা বেগম দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে বয়স্ক ও আর্থিকভাবে সচ্ছল পুরুষদের টার্গেট করতেন এবং তাদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরে ব্ল্যাকমেইল ও হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেন। ভুক্তভোগীদের ‘সুগার ড্যাডি’ বানিয়ে নিয়মিতভাবে অর্থ আদায় করাই ছিল তার প্রধান কৌশল।

এ সময় তার হেফাজত থেকে বাদী মো. আশ্রাফ আলী হাওলাদারের কাছ থেকে নেওয়া চাঁদাবাজির ৫ হাজার টাকা ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত Infinix-X-6880 মডেলের একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘বয়স্ক ও বিত্তবানদের টার্গেট করে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ করাই তাদের কাজ। লায়লা-মামুন গ্রুপের লিডার ফারজানা বেগমের বিরুদ্ধে ভুক্তভোগীর লিখিত অভিযোগ তদন্তে প্রতারণা ও চাঁদাবাজির সুস্পষ্ট প্রমাণ মিলেছে। তার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status