|
শ্যামনগরে অবৈধ পলিথিন জব্দ
মোঃ আলফাত হোসেন
|
![]() শ্যামনগরে অবৈধ পলিথিন জব্দ সোমবার সন্ধ্যা ৬টার দিকে ডিএসবির তথ্যের ভিত্তিতে শ্যামনগর বাস স্ট্যান্ড-গোপালপুর সড়কের লতিফ ফটোস্ট্যাট সংলগ্ন এলাকা থেকে একটি ভ্যানে থাকা এসব পলিথিন জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত সাত বস্তা পলিথিন থানায় নেওয়া হয়। তবে, এ সময় পলিথিনের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত পলিথিন পুড়িয়ে ফেলার আদেশ দেন। আদেশ অনুযায়ী উপজেলা ভূমি অফিস চত্বরে পলিথিনগুলো পুড়িয়ে ফেলা হয়। সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জব্দ করা পলিথিন বিনষ্ট করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
