|
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মিরাজকে প্রাণ নাশের হুমকি, প্রেসক্লাবে জরুরি সভায় নিন্দা জ্ঞাপন, শাস্তির দাবী
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
|
![]() সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মিরাজকে প্রাণ নাশের হুমকি, প্রেসক্লাবে জরুরি সভায় নিন্দা জ্ঞাপন, শাস্তির দাবী এ ঘটনায় জরুরি সভায় তীব্র নিন্দা জ্ঞাপন করে অপরাধীর শাস্তির দাবী করেছে প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ সকল সদস্যবৃন্দ। জানাগেছে, রোববার দৈনিক মাথাভাঙ্গা সহ কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকায় দামুড়হুদার ডুগডুগির জমজমাট জুয়ার আসরের বস্তুনিষ্ঠু সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর জুয়া চক্রের অন্যতম হোতা আসাদুজ্জামান আসাদ মোবাইলে সাংবাদিক মিরাজকে প্রাণ নাশের হুমকি ধামকি দেয়। বিষয়টা প্রেসক্লাব নেতৃবৃন্দ কে অবগত করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়ার সীদ্ধান্ত গৃহীত হয়। এরপর রাতে দামুড়হুদা প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার একটি জিডি করা হয়। পরদিন সোমবার বেলা ১১টায় প্রেসক্লাবে জরুরি সভার আহ্বান করা হয়। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ এর সভাপতিত্বে জরুরি সভায় সাংবাদিক মিরাজ কে প্রাণ নাশের হুমকি দাতা জুয়া চক্রের হোতা আসাদুজ্জামান আসাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে সকল সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বীন ফয়সাল তানজির, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, নির্বাহী সদস্য তাছির আহমেদ, হাবিবুর রহমান, সাংবাদিক সমিতির সহসভাপতি মোজাম্মেল শিশির, প্রেসক্লাবের সদস্য হেলাল উদ্দিন, আরিফুল ইসলাম মিলন, শেখ হাতেম আলী, আল সাফায়েত হোসেন প্রমুখ। জরুরি সভা শেষে দামুড়হুদা প্রেসক্লাব/সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ দামুড়হুদা মডেল থানার (ওসি) মো হুমায়ুন কবির এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। (ওসি) মো হুমায়ুন কবির বিষয়টি কে গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে আশ্বাস দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ছনকান্দা ঈদগা মাঠে ফুটবলপ্রেমীদের ঢল, জাপানকে হারিয়ে উল্লাসে মাতল ব্রাজিল সমর্থকরা
কালিয়াকৈরে র্যাবের অভিযানে ৩ লাখ টাকার এস্কাফ জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গী রেলস্টেশন এলাকায় র্যাবের সাঁড়াশি অভিযান, বিপুল মাদক উদ্ধার এবং ১১ জনের কারাদণ্ড
সিংড়ায় জোড়মল্লিকা নিংগইন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
