ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে পাইপগানসহ যুবক আটক
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Tuesday, 30 June, 2026, 7:40 PM

শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে পাইপগানসহ যুবক আটক

শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে পাইপগানসহ যুবক আটক

শেরপুরের ঝিনাইগাতীতে পাইপগানসহ পিয়ার আলী (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রবিবার (২৮ জুন) রাতে বিজিবির ৩৯ ব্যাটালিয়নের ময়মনসিংহের নওকুচি সীমান্ত  ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
  
বিজিবি সুত্র জানায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবে তারা ওই অভিযান পরিচালনা করে। আটক হওয়া পিয়ার আলী  উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি  গ্রামের ফজল হকের ছেলে।

বিজিবি সূত্র আরও জানায় রবিবার রাত সাড়ে ৮টার দিকে বিজিবির টহল দলের সন্দেহ হলে  পিয়ার আলীকে আটক করে। পরে তার দেহে তল্লাশি চালিয়ে একটি পাইপগান উদ্ধার করা হয়। 

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান এব্যাপারে ঝিনাইগাতী থানায একটি মামলা দায়ের করা হয়েছে। আটক হওয়া পিয়ার আলীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২৯ জুন) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status