|
কালিয়াকৈরে র্যাবের অভিযানে ৩ লাখ টাকার এস্কাফ জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() কালিয়াকৈরে র্যাবের অভিযানে ৩ লাখ টাকার এস্কাফ জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার র্যাব-১ জানায়, সোমবার (২৯ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্পের একটি আভিযানিক দল কালিয়াকৈর থানার হরতকিতলা ট্রাফিক পুলিশ বক্সের পূর্ব পাশে এশিয়ান হাইওয়ের ফুটওভার ব্রিজ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে অবৈধ মাদক এস্কাফ বিক্রির সময় মো. সেলিম রেজা (২৮)-কে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ বোতল এস্কাফ, ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৬৬৫ টাকা উদ্ধার করা হয়। ![]() কালিয়াকৈরে র্যাবের অভিযানে ৩ লাখ টাকার এস্কাফ জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
