|
শেরপুরের শ্রীবরদীতে বিজিবির অভিযানে ২৯২টি ভারতীয় চোরাই শাড়ি জব্দ
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরের শ্রীবরদীতে বিজিবির অভিযানে ২৯২টি ভারতীয় চোরাই শাড়ি জব্দ সোমবার (২৯ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন বিজিবির তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা রাংঙ্গাজান এলাকায় অভিযান চালিয়ে ওই শাড়ি কাপড়গুলো জব্দ করে। ওইসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাই শাড়ি কাপড়গুলো ফেলে পালিয়ে যায়। জব্দ হওয়া চোরাই শাড়ি কাপড়ের বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানা গেছে। ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
