ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Tuesday, 30 June, 2026, 8:03 PM

তেঁতুলিয়া সদর  ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

পঞ্চগড়ের তেঁতুলিয়ার  সদর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ৫১৯ টাকার বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী। বাজেট ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ।

সভায় উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি  হিসেবে তাজউদ্দীন আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান বাবলু, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান বাবুল, ফজলুল করিম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জেনারেল জয়নাল আবেদীনসহ শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা ইউনিয়ন পরিষদের নাগরিক সেবার বিবিন্ন সমস্যার চিত্র তুলে ধরে এ বাজেটের মধ্য দিয়ে নাগরিক সেবার বৃদ্ধির আহবান জানান।

এ সময় বাজেটে অংশ নেয়া সাধারণ নাগরিকরা তারা কি ধরণের সেবা প্রত্যাশা তুলে ধরে প্রশ্ন করলে ইউপি চেয়ারম্যান সেসব প্রশ্নের উত্তর দিয়ে নাগরিক সেবাকে তুরান্বিত করার কথা জানান।

আয়োজকরা বলেন, তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্তা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জন অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষে তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের ২০২৭-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আশা করছি সাধারণ মানুষ বাজেট সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে এবং ইউনিয়ন সেবার রাজস্বখাত জেনে সচেতনতা বৃদ্ধিরপাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status