|
তামান্না ভাটিয়ার সঙ্গে অপু বিশ্বাসের তুলনা করলেন মিষ্টি জান্নাত
নতুন সময় ডেস্ক
|
![]() তামান্না ভাটিয়ার সঙ্গে অপু বিশ্বাসের তুলনা করলেন মিষ্টি জান্নাত অপু বিশ্বাস বলেন, ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান। মেকআপ ছাড়া দেখলে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করেন। আবার শুকিয়ে গেলে কিয়ারা আদভানি মনে হয়। অনেক সময় সারা আলী খানের সঙ্গেও মিল খুঁজে পান অনেকে। শুধু ভক্তরাই নয়, চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও মনে করেন- অপু বিশ্বাসকে দেখতে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার মতো লাগে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে অপু বিশ্বাসের মন্তব্য নিয়ে তৈরি একটি ফটোকার্ড শেয়ার করেন মিষ্টি জান্নাত। সেখানে তিনি লিখেন— “অপু বিশ্বাস দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো।” এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় মেতে উঠেছেন ভক্তরা। অনেকেই মিষ্টি জান্নাতের সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করছেন। আবার অনেকে ঠাট্টাও করেছেন। কারণ, মিষ্টি জান্নাতের সঙ্গে অপু বিশ্বাসের প্রাক্তন শাকিব খানকে জড়িয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছে। সেখানে এই নায়িকার মুখে অপু বন্দনাতে খানিকটা অবাকও হয়েছেন ভক্তরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
