|
এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ক্যাটরিনা কাইফ
নতুন সময় ডেস্ক
|
![]() এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ক্যাটরিনা কাইফ খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি। মা ও নবজাতক দুজনেই সুস্থ থাকলেও ক্যাটরিনাকে এখনই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। তবে চিকিৎসকরা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা ২৩ মিনিটে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম দেন ক্যাটরিনা। হাসপাতাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, মা ও সন্তান দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। সাধারণত একদিনের মধ্যেই ছাড়পত্র দেওয়া হলেও, চিকিৎসকের পরামর্শে ক্যাটরিনাকে আরও কিছুদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। জীবনের নতুন অধ্যায় শুরু করায় বলিউডজুড়ে শুভেচ্ছার বন্যা বইছে। কারিনা কাপুর খান দম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ক্যাট, বয় মাম্মা ক্লাবে তোমাকে স্বাগত।’ যুক্তরাষ্ট্র থেকে প্রিয়াঙ্কা চোপড়া শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘দারুণ খুশি হয়েছি! ভালোবাসা রইল।’ অভিনেতা রাজকুমার রাও লিখেছেন, ‘ভিকি-ক্যাটরিনা, এর চেয়ে সুন্দর অনুভূতি আর কিছু নেই।’ অনিল কাপুর, নেহা ধুপিয়াসহ আরও অনেক তারকা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
