|
জোহরান মামদানিকে যে বার্তা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
নতুন সময় প্রতিবেদক
|
![]() জোহরান মামদানিকে যে বার্তা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা প্রকাশ করেন, যা বেশ আলোচনায়। সম্প্রতি নিউইয়র্ক সিটির ১১২তম মেয়র হিসেবে নির্বাচিত হন মাত্র ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। তার এই ঐতিহাসিক জয়ের খবর পুরো বিশ্বের নজর কেড়েছে। জোহরানের সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের একটি স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন প্রিয়াঙ্কা। তাতে লেখেন, অভিনন্দন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ১১২তম মেয়র! ইতিহাস তৈরি হলো। মীরা নায়ার, আপনাকেও অভিনন্দন। উল্লেখ্য, জোহরান মামদানি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং উগান্ডার-ভারতীয় শিক্ষাবিদ মাহমুদ মামদানির পুত্র। জোহরান মামদানি উগান্ডার কাম্পালায় জন্ম নেন। তার পরিবার পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসবাস শুরু করে এবং পরে নিউইয়র্কে স্থায়ী হয়। তিনি দ্য ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্স এবং বাউডোইন কলেজের প্রাক্তন ছাত্র। এর আগে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
