|
পূবাইলে ভাড়া বাসা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() পূবাইলে ভাড়া বাসা থেকে শ্রমিকের লাশ উদ্ধার জানা যায়, শংকর চন্দ্র বালা পূবাইল এলাকার এ অ্যান্ড এ ট্রাউজার লিমিটেড কারখানার ওয়াশিং ইউনিটে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি হাড়িবাড়ির টেক এলাকার একটি চারতলা ভবনের একটি পকেট রুম ভাড়া নেন। পাশের রুমের ভাড়াটিয়া জানান, আমি ডে শিফটে কাজ করি, আর উনি নাইটে। ফলে দেখা হতো না। আজ দুপুরে বাসায় খেতে এসে পাশের রুম থেকে দুর্গন্ধ পেয়ে বাড়িওয়ালাকে জানাই। বাড়ির মালিক শাহজাহান ভুঁইয়ার স্ত্রী খোরশেদা পারভিন সিমা বলেন, “রবিবার দুপুরে কারখানা থেকে কিছু কর্মী এসে দরজা বন্ধ পায় এবং ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আমাদের জানায়। পরে আমরা পুলিশে খবর দিই। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ইলেকট্রেশিয়ানের সহায়তায় ড্রিল মেশিন দিয়ে দরজা কেটে ভেতরে প্রবেশ করে শংকর চন্দ্র বালার লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শনকারী পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বলেন, “ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। শংকরের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা (জানা) যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
রাজারহাটে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ
