|
গাজীপুর সিলিন্ডার গ্যাস বিস্ফোরনে শিশু নিহত, দগ্ধ একই পরিবারের আরো ২
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুর সিলিন্ডার গ্যাস বিস্ফোরনে শিশু নিহত, দগ্ধ একই পরিবারের আরো ২ রোববার (৩আগস্ট) ভোরে মিরের বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে গেলে চার মাস বয়সী শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শিশুটির বাবা মোহাম্মদ রিপন ও তার স্ত্রী হাফিজা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে পরিবারের স্বজনরা। স্থানীয়রা জানান, ভাড়াটিয়া দম্পতি গতকালই এই বাসায় উঠেছেন। ভোর সাড়ে চারটার দিকে বাচ্চার দুধ বানাতে পানি গরম করার জন্য রান্না ঘরে যান শিশুটির মা। আগুন ধরাতে গেলেই বিস্ফোরণ ঘটে। পরে সবাই মিলে তাদের হাসপাতালে পাঠাই। চিকিৎসক জানান, শিশুসহ তিনজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির বাবার শরীরের ৮০ শতাংশ এবং মায়ের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
