ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
আখতার হোসেনের ওপর ককটেল হামলার প্রতিবাদে শ্রীপুরে এনসিপির বিক্ষোভ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 25 June, 2025, 9:16 PM

আখতার হোসেনের ওপর ককটেল হামলার প্রতিবাদে শ্রীপুরে এনসিপির বিক্ষোভ

আখতার হোসেনের ওপর ককটেল হামলার প্রতিবাদে শ্রীপুরে এনসিপির বিক্ষোভ

এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের প্রতিবাদে শ্রীপুরের মাওনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের প্রতিবাদে শ্রীপুরের মাওনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। বুধবার (২৫জুন) সকালে উপজেলা শহরের মাওনায় এই কর্মসূচি পালিত হয়।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক মেজর অবঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর দিকনির্দেশনায়, শ্রীপুর উপজেলা এনসিপি নেতা আবু রায়হান মিসবাহ এর সভাপতিত্বে ও  এনসিপির নেত্রী আল্পনা আক্তার ছোঁয়ার সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা মামুন হাসান, আদনান সাকিব, আশরাফুল ইসলাম, আসিক, কফিল উদ্দিন, কারী মাছুম, সুমন সহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এসময় বক্তব্যে উপজেলা এনসিপি নেতা আবু রায়হান মিসবাহ বলেন ‘গত কয়েকদিন আগে আমাদের অফিসের নিচে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তখন আমরা বিষয়টি গুরুত্ব দিইনি। কিন্তু গত পড়শু যখন দলের সদস্যসচিবের ওপর ককটেল নিক্ষেপ করা হলো, তখন আর চুপ করে থাকার অবস্থা থাকে না। ভয় দেখিয়ে এনসিপিকে আটকানো যাবে না। দেশের গুণগত পরিবর্তনের লক্ষ্যে এনসিপি কাজ করে যাবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে কাজ করে যাব।’

মাওনা চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ শেষে শহরের বিভিন্ন রোডে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাওনা ফ্লাইওভার এর নিচে এসে শেষ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status