|
কর্ণফুলীতে ভেজাল তেল কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ও তেল ধ্বংস
আকাশ শীল, কর্ণফুলী
|
![]() কর্ণফুলীতে ভেজাল তেল কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ও তেল ধ্বংস লেভেলে আছে বিএসটিআইর লোগো। তবে এটি আসল না নকল তা দেখে ভোক্তাদের চেনার উপায় নেই। আসলের আদলে ‘সাফওয়ান’ ও ‘রাজধানী’ নামে ব্যবহার করা হয় ভেজাল ভোজ্য সয়াবিন তেল। এছাড়াও পাম অয়েল দিয়ে বোতলজাত সয়াবিন তৈরি এবং মেয়াদ মেয়াদোত্তীর্ণ সরিষার তেল রাখা। এমনই এক ভেজাল সয়াবিন তেল তৈরির কারখানার সন্ধান মিলেছে কর্ণফুলীর চরপাথরঘাটা খুইদ্দেরটেক এলাকায়। বুধবার (২৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তাদের সহযোগিতা করেন কর্ণফুলীতে দায়িত্বে থাকা সেনাবাহিনীর একটি টিম ও থানা পুলিশ। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মালিককে তাৎক্ষণিক দেড় লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ভেজাল ৪৫০ লিটার তেল ধ্বংস করা হয়। এবং প্লাস্টিকের বোতল, লেভেল ও নানা সামগ্রী জব্দ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
