|
গাজীপুরে পারিবারিক কলহের জেরে নারী খুন
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে পারিবারিক কলহের জেরে নারী খুন নিহত নারী হলেন, নার্গিস আক্তার (৪৫), তিনি পেশায় গৃহীনী ছিলেন। জেলার কাপাসিয়া উপজেলার ধরপাড়া গ্রামের মো. শহীদ দর্জির মেয়ে ও আওলাদ হোসেনের স্ত্রী ছিলেন নারগীস। নার্গিস তিন সন্তানের জননী। পারিবারিক কলহের জেরে নার্গিসের বাসুরের (স্বামীর ভাইয়ের) ছেলে সিএনজি চালক নাজমুল শেখের (৩০) হাতে তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল নতুন সময়কে এ খুনের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, পারিবারিক কলহের জেরে গ্রামের বাড়িতে নার্গিস, তার স্বামী আওলাদ হোসেন ও তার ভাইয়ের ছেলে নাজমুল শেখের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় নার্গিস আক্তার নিহত হয়েছেন। ওসি আরো বলেন, কাপাসিয়া থানা থেকে একটি পুলিশের দল ঘটনাস্থলে রয়েছেন। পুলিশ মরদেহ নিয়ে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে। নার্গিস আক্তারের বোন সুফিয়া আক্তার জানান, আমার বোনকে নাজমুল শেখ ছুরি দিয়ে বুকে আঘাত করে খুন করেছে। আমি এখন নিহত বোনকে নিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আছি। উপজেলার চাঁদপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ধরপাড়া গ্রামের ইউপি সদস্য আতিকুর রহমান বলেন, গত রমযান মাসে নার্গিস আক্তারের স্বর্নলংকার চুরি হয়। এ ঘটনায় মাদকাসক্ত নাজমুল শেখ এর সাথে বিরোধ সৃষ্টি হয়েছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদ একাধিকবার সালিসি বৈঠক হয়েছে । ওই ঘটনায় আজকে সকালে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে নাজমুল শেখের আঘাতে নার্গিস আক্তার গুরুতর আহত হয়। পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক। পুলিশ তাদের আটক করতে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
