|
তোতলামি কেন হয়?
নতুন সময় ডেস্ক
|
![]() তোতলামি কেন হয়? তোতলামির কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে কিছু কিছু বিষয়কে এর জন্য দায়ী বলে মনে করা হয়। বংশগত কারণ আসে প্রথমে। গবেষকরা বলছেন, মা-বাবা, ভাই-বোন, মামা, চাচা এমন কারও থাকলে এ সমস্যা হওয়ার আশঙ্কা তিন গুণ বেশি। কিছু গবেষণায় দেখা গেছে, বংশগতির ধারক জিনের মিউটেশন বা রূপান্তরের কারণেও হতে পারে তোতলামি। মস্তিষ্কের কোনো কারণে এ সমস্যা হয় কিনা, তা জানাতে পারেননি গবেষকরা। সম্প্রতি বলা হচ্ছে, মস্তিষ্কের যে অংশ কথা বলার জন্য কাজ করে, তোতলা ব্যক্তিদের সে অংশটি কম কাজ করে। মানসিক চাপ, ভীতি তোতলামির জন্য সরাসরি দায়ী না হলেও এ সমস্যা বাড়িয়ে দেয়। তোতলামির এ সমস্যা শিশু বয়সে বেশি দেখা দেয়। তবে প্রায় ৮০ শতাংশ শিশু ৮-১০ বছরের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যায়। বাকি ২০ শতাংশ আজীবন তোতলাতে পারে। তাদের মধ্যে আবার কারও সমস্যা বেশি থাকে, কেউ আবার অনেকটা স্বাভাবিকভাবেই কথা বলে। তোতলামি হলে সবচেয়ে যে সমস্যা হয় তা হলো কারও সঙ্গে যোগাযোগ স্থাপন করা। তাদের কথা বলতে বেশি সময় লাগে। মনের ভাব প্রকাশ করা কষ্টকর হয়। অনেকে এতে বিরক্ত হন। ফলে তোতলানো ব্যক্তি দমে যান, বিষণ্নতায় ভোগেন। কর্মক্ষেত্রে তারা সুবিধা করতে পারেন না বলে হতাশ হয়ে পড়েন। মা-বাবা তোতলা শিশুকে নিয়ে খুব হতাশ হয়ে যান। সমাজের অন্যদের থেকে দূরে রাখেন। এতে সমস্যা আরও বাড়ে। এমনটা করা ঠিক নয়। শিশুকে অন্যদের সঙ্গে মিশতে দিন। কেউ উত্ত্যক্ত করলে ব্যবস্থা নিন। শিশুকে সাহস দিন। দেখবেন, সে আত্মবিশ্বাসী হলে সমস্যা কমে যাবে। তোতলামি দূর করার চিকিৎসা নেই। তবে কিছু ব্যায়াম বেশ ভালো কাজ করে, বিশেষ করে স্পিচথেরাপি। এভাবে তোতলামি অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা যায়। তবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। অনেকে মনে করেন, তোতলামি পাপের ফসল। এটি বিভ্রান্তিকর। অনেকে শিশুর চিকিৎসার জন্য মুখের মধ্যে পয়সা রাখেন। এটিও কুসংস্কার। কোনো গবেষণায় এর কার্যকারিতা প্রমাণিত হয়নি। উল্টো পয়সা গিলে ফেললে শিশু শ্বাসবন্ধ হয়ে মারাও যেতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
