ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা নেতা আনিচুর গ্রেপ্তার
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Thursday, 26 November, 2026, 8:03 PM

সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা নেতা আনিচুর গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা নেতা আনিচুর গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সহ-সম্পাদক মোঃ আনিচুর রহমান আকাশকে গ্রেপ্তার করেছে দিনাজপুর সদর থানা পুলিশ। গত ২৫ নভেম্বর দিনাজপুর শহরের একটি মেসে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর আওতায় মামলাটি করা হয়। ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা এ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি আনিচুর রহমান আকাশ।
 
আনিচুর রহমান আকাশ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সহ-সম্পাদক। তিনি ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।
 
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার আনিচুরকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status