ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
“কীর্তিমান মানুষের মৃত্যু নেই, তিনি বেচে থাকবেন কর্মে ও আদর্শে চিরকাল”
“কীর্তিমান মানুষের মৃত্যু নেই, তিনি বেচে থাকবেন কর্মে ও আদর্শে চিরকাল” “কীর্তিমান মানুষের মৃত্যু নেই, তিনি বেচে থাকবেন কর্মে ও আদর্শে চিরকাল”
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2026, 7:22 PM

“কীর্তিমান মানুষের মৃত্যু নেই, তিনি বেচে থাকবেন কর্মে ও আদর্শে চিরকাল”

“কীর্তিমান মানুষের মৃত্যু নেই, তিনি বেচে থাকবেন কর্মে ও আদর্শে চিরকাল”

মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব এর ৫৫তম মৃত্যুবার্ষীকিতে, ফরিদপুরের বিখ্যাত জমিদার পরিবার ময়েজ মঞ্জিলের পক্ষ থেকে, সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এর বিনম্র শ্রদ্ধা

কর্ম আদর্শ ও ভালোবাসায় যিনি মানুষের হুদয়ে স্থান করে নিয়েছেন তার স্মৃতি কখনো মুছে যাওয়ার নয়। তিনি নেই কিন্তু তার অবদান ও স্মৃতি আমাদের মাঝে চিরজাগরুপ হয়ে থাকবে। মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব ছিলেন একজন বাঙালি মুসলিম জমিদার পরিবারের সদস্য। তাঁর পিতা ছিলেন ভারতীয় উপমহাদেশের বৃহৎ জমিদারদের অন্যতম খান সাহেব চৌধুরী ময়েজউদ্দিন বিশ্বাস সাহেব। মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব অবিভক্ত ভারতে ফরিদপুর জেলার বিখ্যাত ময়েজ মঞ্জিলে ১৯০৫ সালের ২৯শে ডিসেম্বর জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন একজন ক্ষণজন্মা এক বিরল চারিত্রিক গুণাবলী সম্পূর্ণ মানুষ। কিন্তু তিনি ছিলেন অত্যান্ত জ্ঞানী, সাহসী, সংগ্রামী এবং জনদরদী মানুষ। তিনি ছাত্র জীবন থেকে বৃটিশ বিরোধী আন্দোলনের সহিত যুক্ত ছিলেন। তার বড় ভাই চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দিন লাল মিয়া এবং ছোট ভাই চৌধুরী এনায়েত হোসেন তারা মিয়া। মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব রাজনৈতিক ভাবে প্রথমে মুসলিমলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৩৭ সালে মুসলিম লীগের পক্ষে বেঙ্গল এসেম্বলির সদস্য নির্বাচিত হন এবং বৃহত্তর ফরিদপুর ডিষ্টিক বোর্ডে প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ পান এবং ১৮ বৎসর দায়ীত্বে ছিলেন।

তিনি পাকিজ্ঞান আন্দোলনের পুরধা নেতৃত্ব ছিলেন। তিনি বৃহত্তর ফরিদপুর জেলার মুসলিম লীগের সভাপতি ছিলেন। ১৯৪৬ সালে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে পাকিস্তানের পক্ষে জনমত গড়ে তোলেন। ১৯৪৭ সালের ১৪ আগষ্ট ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় এবং ১৫ই আগষ্ট ভারত স্বাধীনতা লাভ করে। পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়। পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। পাকিস্তানের গভর্নর জেনারেল হন কায়েদ-এ-আজম মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব।

মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব পাকিস্তান গণপরিষোধের সদস্য এবং পূর্ব পাকিন্তান মুসলীম লীগের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন। জনাব মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব পাকিস্তানে একমাত্র রাষ্ট্র ভাষ্য হিসাবে উর্দু স্বীকৃতি দিতে চাইলে মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব উর্দুর শাশাপাশি বাংলা ভাষাকেও পাকিস্তানের রাষ্ট্র ভাষা হিসাবে স্বীকৃতি দিতে পরমর্শ দিয়েছেন। কিন্তু জনাব মোহাম্মাদ আলী জিন্নাহ সাহেব ১৯৪৮ সালে ঢাকা সফরের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এবং ঢাকায় প্রকাশ্য জনসভায় প্রকাশ করেন যে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা হিসাবে স্বীকৃতি আদায় করার জন্য দাবী জানাতে থাকে। রাজনৈতিক নেতৃবন্দের মধ্যে মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব ছিলেন অন্যতম। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দ বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা হিসাবে স্বীকৃতি আদায় করার জন্য সংগ্রাম পরিষদ গড়ে তোলেন। মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করেন।

মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব ইতিমধ্যে একটি দৈনিক পত্রিকায় প্রকাশনা শুরু করেন। পত্রিকাটির তিনিই মালিক ছিলেন। পত্রিকাটির নাম ছিল দৈনিক মিল্লাত। মূলত এটি মুসলিমলীগের প্রগতিশীল ঘরোনার পত্রিক ছিল। পত্রিকাটি ভাষা আন্দোলনের সমর্থন দেয়। ইতমধ্যে ১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারী তে পূর্ব পাকিস্তান পূর্ণ সাধারণ ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও জনসভা এর ডাক দেয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। পূর্ব পাকিস্তান আইন পরিষদের সামনে বিক্ষোভ প্রদর্শনেরও ডাক দেয়। তৎকালীন সরকার ঢাকা শহরে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করে এবং ১৪৪ ধারা জারী করে। তখন সর্ব দলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ২১ শে ফেব্রুয়ারীতে ১৪৪ ধারা ভঙ্গ করিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমাবেশ শুরু করে এবং এসেম্বলি ভবনের দিকে মিছিল নিয়ে এগোতে থাকে। পুলিশ ছাত্রদের মিছিলের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে এবং রফিক, বরকত, জব্বার ও সালাম সহ অনেক নাম না জানা ছাত্র জনতা শহিদ হন ও আহত হন। মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব পুলিশের গুলি বর্ষণের ঘটনার তীর্ব প্রতিবাদ করেন। তার পত্রিকা মিল্লাতে এর শিরোনামে ছাপা হয় "রাতের আধারে এতো লাশ কোথায় যায়"। যার জন্য পাকিস্তান সরকার মিল্লাতের সম্পাদকের নামে গ্রেফতারি পরওয়ানা জারী করেন। বাংলা ভাষা আন্দোলন কে সমর্থন দেওয়ার জন্য মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব কে পূর্ব পাকিস্তান মুসলিমলীগের সাধারণ সম্পাদকের পদ হইতে বহিষ্কার করেন। ইহার পর মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব শেরে বাংলা এ.কে ফজলুল হক সাহেবের কৃষক প্রজা পার্টিতে যোগ দেন।

“কীর্তিমান মানুষের মৃত্যু নেই, তিনি বেচে থাকবেন কর্মে ও আদর্শে চিরকাল” তিনি ১৯৫৪ সালের নির্বাচনে শেরে বাংলা এ,কে ফজলুল হক মাওলানা আব্দুল হামীদ খান ভাষানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন করেন। ১৯৫৪ সালের ০৮ থেকে ১২ ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বচানি মোট ৩০৪ আসনের মধ্যে ২২৮ টি আসনে জয় পায় যুক্তফ্রন্ট। মুসলিমলীগ পায় মাত্র ০৭ টি আসন। মুসলিমলীগের রাজনীতির পতন ঘটে। ৩রা এপ্রিল ১৯৫৪ সালে শেরে বাংলা এ.কে ফজলুল হক সাহেবের নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার গঠিত হয় এবং মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব গুরুত্বপূর্ন মন্ত্রী হিসাবে শপথ নেন। যুক্তফ্রন্টের নির্বাচনে প্রচারে ২১ দফার মধ্যে প্রথম দফা ছিল বাংলাকে পাকিন্ধানের অন্যতম রাষ্ট্র ভাষ্য হিসাবে স্বীকৃতি আদায়। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ১৯৫৪ সালের ৭ই মে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষ্য হিসাবে পাকিস্তান সরকার স্বীকৃতি দেয়। 
 
পরবর্তীতে ১৯৫৬ সালে ২৯ শে ফেব্রুয়ারী পাশ হওয়া পাকিস্তানে প্রথম সংবিধানে ২১৪ (১) অনুচ্ছেদে পাকিস্তানের রাষ্ট্র ভাষা হিসাবে উর্দু এবং বাংলা ভাষাকে সংবিধানের অর্ন্তভূক্ত করা হয়। উপরোক্ত মূল্যায়ন থেকে দেখা যায় মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব ছিলেন তদানীন্তন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পট-পরিবর্তনের প্রধানতম ব্যাক্তি। কারণ মুসলিমলীগ থেকে তাকে বহিষ্কারের পরে পূর্ব পাকিস্তানে মুসলিমলীগের পতন হয় এবং যুক্তফ্রন্ট সরকার গঠিত হয় ও বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা হিসাবে স্বীকৃতি পায়। বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্র ভার্যা হিসাবে স্বীকৃতি আদায় করার জন্য মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব এর অত্যান্ত গুরুত্বপূর্ন ভূমিকা আছে। শেরে বাংলা এ.কে ফজলুল হক সাহেব সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব কে কিং মেকার হিসাবে আখ্যায়িত করেন। মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহের ২৬ শে নভেম্বর ১৯৭১ সালে মৃত্যু বরণ করেন।

মরহুম ইউসূফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেব এর পিতা খান সাহেব চৌধুরী ময়েজউদ্দিন বিশ্বাস সাহেব ১৯২৩সালে মৃত্যু বরন করেন এবং মোহন মিয়া সাহেব জমিদারির দায়িত্ব গ্রহন করেন। তিনি ফরিদপুর জনপদের মানুষের মধ্যে শিক্ষা বিস্তার করার জন্য ১৯২৬সালে ময়েজ মঞ্জিলের জমি হইতে ১০ একর জায়গা দান করে ময়েজউদ্দিন স্কুল, ১৯৩২ হালিম গার্লস স্কুল, গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য হালিমা হোমর্স, চরমাধবদিয়ায় ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয়, বিলনালিয়ায় ময়েজউদ্দিন মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠা করেন। ১৯৪৫ সালে তার পরিবারের ৫০০ একর জমির ওপর গড়ে তুলেন বায়তুল আমান। অথাৎ যেখানে থাকবে কৃষি, শিক্ষা, ধর্মীয় শিক্ষা, শিল্প ইত্যাদি।  যার কারণে বর্তমান ফরিদপুর এ বায়তুল আমান অঞ্চলে অবস্থান করছে সরকারী রাজেন্দ্র বিশ^বিদ্যালয় কলেজ, পলিটেকনিক ইনষ্টিটিউট, সরকারী বিয়েট কলেজ, সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর সরকারী মহাবিদ্যালয়, সিটি কলেজ সহ আরও অনেক শিক্ষ প্রতিষ্ঠান। 

তিনি একাধারে যেমন মুসলিম রেঁনেসা অগ্রদুত ছিলেন তেমনি হিন্দু,খিস্টান বৌদ্দ সহ অন্যান্য ধর্মালম্বীদের অধীকার ও ধর্ম পালণে সর্বদা সজাগ ছিলেন। যার কারণে ফরিদপুরের সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি  করেছিলেন যা এখনো তার পরিবারের সদস্যদের  নেতৃত্বে চলমান আছে।

মোহন মিয়া সাহেব সাত পূত্রের পিতা ছিলেন। তার জেষ্ঠ্যপূত্র  মুরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর সদরে ৫ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য  ছিলেন এবং ৩ বার অত্যান্ত গুরুত্বপূর্ন মন্ত্রী  ছিলেন। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আহ্বানে জাতীয়তাবাদী দলের সহিত যুক্ত হন এবং ১৯৭৯ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে অংশগ্রহন করে ফরিদপুর সদর ও চর ভদ্রাসন আসনে ১ম বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে মন্ত্রী হিসাবে মন্ত্রী  সভায় যোগদান করেন। ইহার পর ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এবং সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মন্ত্রী সভায় স্বাস্থ্য মন্ত্রী  হিসাবে যোগদান করেন  এবং ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে ১৯৯৬ সালের ২টি নির্বাচনে তিনি বিজয়ী  হন। 

এরপর ২০০১ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরুস্কুস বিজয় লাভ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করলে ত্রাণ ও পুনঃবাসন মন্ত্রী হিসাবে শপথ নেন। মরহুম কামাল ইবনে ইউসুফ শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী  বেগম খালেদা  জিয়ার অত্যান্ত আস্থাভাজন হিসাবে ফরিদপুর  অঞ্চলে জাতীয়তাবাদী দল কে সু-সংগঠিত  করেন। মরহুম মোহন মিয়া সাহেবে পুত্র হিসাবে মোহন মিয়া সাহেবের দেখানো পথ ফরিদপুর জনপদের উন্নয়নে সততার সাথে ব্যপক ভূমিকা রাখেন। মরহুম মোহন মিয়া সাহেব এর অন্য পুত্র মরহুম চৌধুরী আকমল ইবনে ইউসুফ প্রথমে ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তীতে চর ভদ্রাসন ও সদরপুর আসনে সংসদ সদস্য নির্বাচিত হন, আরেক পুুত্র মরহুম সাব্বির ইবনে ইউসুফ বিখ্যাত ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও শিল্পপতি ছিলেন। ফরিদপুরের পাট চাষীদের উন্নয়ণের জন্য তিনি ফরিদপুর অঞ্চলে কানাইপুরে ফরিদপুর জুট ফাইবার্স ইন্ডাষ্টি প্রতিষ্ঠা  করেন। পুত্রদের মধ্যে চৌধুরী খালেদ ইবনে ইউসুফ বিগত ০৬/১১/২০২৬ ইং তারিখে ইন্তেকাল করেন। অন্য পুত্র চৌধুরী ফয়সাল ইবনে ইউসুফ, চৌধুরী ফুয়াদ ইবনে ইউসুফ এবং চৌধুরী সাউদ ইবনে ইউসুফ জীবিত আছেন। এছাড়াও মরহুম মোহন  মিয়া সাহেব এর পূর্বপুরুষ ফারায়েজী আন্দোলনের নেতা হাজী শরিয়তউল্লাহ্ এর পরিবার তাঁর নিকটতম আত্মীয় এবং ফরিদপুর সদরের ঈষাণ গোপলপুর ইউনিয়নের চাঁদপুরের বিশ্বাসবাড়ি তার পূর্বপুরুষের বাসস্থান। এছাড়াও দেশের মধ্যে এবং  দেশের বাহিরে তার পরিবারের বহু সংখ্যক সদস্য জীবিত রহিয়াছেন। 

মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া সাহেবের এবং তার পরিবারের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, দান, কর্ম,আদর্শ ও জমিদারীর বিষয়ে এই ক্ষুদ্র পরিষরে উপস্থাপন করা সম্ভব নয়। তাই তার মৃত্যুবার্ষীকিতে সংক্ষিপ্ত ভাবে উপস্থাপনের মাধ্যমে প্রয়াত মহান ব্যক্তিত্ব মরহুম মোহন মিয়া সাহেবের প্রতি ময়েজ মঞ্জিল পরিবার এর পক্ষ হইতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তিনি অমর, তিনি আছেন, তিনি থাকবেন বাংলাদেশের মানুষের হৃদয়ে।

শ্রদ্ধা নিবেদন,
চৌধুরী নায়ব ইউসুফ
সংসদ সদস্য, ফরিদপুর-৩
পৌত্রী- মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status