ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নারায়ণগঞ্জের ব্যবসায়ী হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদন্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 November, 2026, 8:00 PM

নারায়ণগঞ্জের ব্যবসায়ী হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদন্ড

নারায়ণগঞ্জের ব্যবসায়ী হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদন্ড

নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধ ও শত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ি মো: মোতালিব হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন ৫ আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। এসময় ২ আসামি পলাতক ছিলেন। 


মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালিবকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে ৮ জনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। পরবর্তীতে রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। তদন্ত শেষে ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন  তদন্তকারী কর্মকর্তা। 

রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো: নজরুল ইসলাম মাসুম
জানান, “আদালত এই মামলায় ১৪ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এছাড়া আদালত নবী নামে এক আসামিকে খালাস দিয়েছেন। রায় প্রদানের সময় হোসাইন ও তানজিল নামে ২ আসামি পলাতক ছিলেন।


রায়ে অসন্তোস প্রকাশ করে মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা কান্নাজড়িত কন্ঠে বলেন, “সাতজন মিলে আমার স্বামীকে নির্মমভাবে খুন করেছে। আমি আসামিদের
সবার ফাঁসি চাই। আমি ন্যায়বিচার চাই। আমি ন্যায়বিচারের জন্য হাইকোর্টে আপীল করব”।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status