|
প্রেমিকের বাসা থেকে উদ্ধার সেই নিখোঁজ সুবা
নতুন সময় ডেস্ক
|
![]() প্রেমিকের বাসা থেকে উদ্ধার সেই নিখোঁজ সুবা ভিডিও বার্তায় সুবা বলেন, আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাব। অন্যদিকে পুলিশ জানায়, পরিবারের লোকজন নওগাঁয় পৌঁছালে তাদের হাতে হস্তান্তর করা হবে। মঙ্গলবার দুপুরে জানা যায়, নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা যায় নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়ে সে। মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় একছেলের হাত ধরে ঘুরছে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। এসব তথ্য জানায় মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা। তিনি বলেন, সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে। জানা গেছে টিকটকের মাধ্যমে সুবার সঙ্গে সেই যুকবের পরিচয়। এরপর তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর আগে, মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে ১১ বছরের আরাবি ইসলাম সুবা নিখোঁজ হয়। গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরে, সোমবার আদাবর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
