ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
বেলকুচিতে পরিবেশ দূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, দুই প্রসেসিং মিলকে জরিমানা
মোঃ সিয়াম হোসেন, বেলকুচি
প্রকাশ: Thursday, 18 June, 2026, 7:59 PM

বেলকুচিতে পরিবেশ দূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, দুই প্রসেসিং মিলকে জরিমানা

বেলকুচিতে পরিবেশ দূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, দুই প্রসেসিং মিলকে জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর, শেরনগর ও চালা এলাকায় পরিবেশ দূষণ রোধে বিভিন্ন প্রসেসিং ও ডাইং মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন মিলের কার্যক্রম পরিদর্শন করা হয়। দৌলতপুর এলাকার একটি প্রসেসিং মিলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া না যাওয়ায় সরাসরি বর্জ্য পানির নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে আশপাশের এলাকা ও টিউবওয়েলের পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

এদিকে চালা এলাকার মেসার্স শিল্পী প্রসেসিং মিল ও সততা প্রসেসিং মিলকে পরিবেশ দূষণের দায়ে পৃথক দুটি মামলায় ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের সময় শেরনগর ও চালা এলাকার মিল কর্তৃপক্ষকে পরিবেশের ক্ষতি না করে সরকারি বিধি-বিধান মেনে প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status