ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
নরসিংদীর শিবপুরে সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী
প্রকাশ: Thursday, 18 June, 2026, 8:01 PM

নরসিংদীর শিবপুরে সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

নরসিংদীর শিবপুরে সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

নরসিংদীর শিবপুরে টেবিলে পড়ে ছিল একটি চিরকুট, আর কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল এক স্কুল শিক্ষকের দেহ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলেজগেইট স্কুলসংলগ্ন ভাড়াবাসা থেকে সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসাইনের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শিবপুর থানা পুলিশ।

নিহত বিল্লাল হোসাইন গাজীপুরের কাপাসিয়া উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৬ সালে তিনি এ স্কুলে যোগ দিয়েছিলেন।

নিহতের স্ত্রী রুমা বেগম জানান, তিনি তার মেয়ে মরিয়মকে বাসার নিকটে বিদ্যালয়ে দিয়ে বাসায় ফিরে এসে দেখেন তাদের ঘরের দরজা বন্ধ। ডাকাডাকির পর দরজা না খোলায় তিনি ডাক চিৎকার করতে থাকেন। এসময় আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা পুলিশে খবর দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্ত্রী রুমা বেগমের ডাক চিৎকারে পাড়া-প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মো. বিল্লাল হোসাইনকে দেখতে পায়।

শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় কক্ষের টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করে থানায় নেওয়া হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আত্মহত্যার আগে মো. বিল্লাল হোসাইন কি লিখেছিলেন, সেটি প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। কেন তিনি আত্মহত্যা করলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি মানসিক হতাশায় ভুগছিলেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status