|
দুর্নীতি মামলায় পিএসসির সাবেক গাড়িচালক আবেদপুত্র সিয়ামের বিচার শুরু
নতুন সময় প্রতিবেদক
|
![]() দুর্নীতি মামলায় পিএসসির সাবেক গাড়িচালক আবেদপুত্র সিয়ামের বিচার শুরু বুধবার (১৭ জুন) আসামির অব্যাহতির আবেদন নাকচ করে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালত এ আদেশ দেন। আগামী ৯ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন রাখা হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে হলেন সিয়াম। এদিন মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন। সিয়ামের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম অব্যাহতি চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। সিয়াম দোষী না নির্দোষ তা তার কাছে জানতে চান বিচারক। সেই সময় সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপসহকারী পরিচালক জাকির হোসেন। তবে তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পান কর্মকর্তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
গাছা থানায় অযত্নে পড়ে নষ্ট হচ্ছে জব্দ যানবাহন, খোলা আকাশের নিচে কোটি টাকার সম্পদ
রোটারি ইন্টারন্যাশনাল-এর সম্মানজনক 'এভিনিউ অব সার্ভিস ' পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন
জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
একসঙ্গে জেলের জালে উঠলো ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অভিযানে ৬ কোটি টাকা মূল্যের কুশ মাূকসহ এক চোরাকারবারি আটক
হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, তার ও সাদ্দামের কল রেকর্ড ট্রাইব্যুনালে
নলডাঙ্গায় ক্লাইমেট অ্যাড বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
একটু বিশ্রাম নিতে ইচ্ছা করলেই যেখানে ছুটে যান সুনেরাহ্
