|
ঢাকায় এপসনের ৩৪ হাজার নকল কালির বোতল জব্দ, আটক ৪৮
নতুন সময় ডেস্ক
|
![]() ঢাকায় এপসনের ৩৪ হাজার নকল কালির বোতল জব্দ, আটক ৪৮ স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে পরিচালিত এসব অভিযানে ৩৪ হাজারের বেশি নকল কালির বোতল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব পণ্য উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানের সময় জাল পণ্যের মোড়ক তৈরির একটি কারখানারও সন্ধান পাওয়া যায়। সেখান থেকে প্রায় ৪৭ হাজার প্যাকেজিং বক্স এবং আটটি প্রিন্টিং প্লেট জব্দ করা হয়েছে। এ ছাড়া আসল এপসন পণ্যের অনুকরণে তৈরি বিপুল পরিমাণ লেবেল ও প্যাকেজিং–সংশ্লিষ্ট অন্যান্য উপকরণও উদ্ধার করা হয়েছে। ![]() ঢাকায় এপসনের ৩৪ হাজার নকল কালির বোতল জব্দ, আটক ৪৮ বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে জাল পণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মোট ২৭ লাখ ৫০ হাজার টাকার বেশি আর্থিক জরিমানা করা হয়েছে। এ অভিযানের ফলে রাজধানীতে সক্রিয় স্থানীয় জাল পণ্য সরবরাহ চক্রের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে এ বিশেষ অভিযান চালানো হয়। এর মধ্যে রয়েছে উত্তরা, পল্টন, মিরপুর, সাভার এবং নিউ এলিফ্যান্ট রোড। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুচরা বিক্রয়কেন্দ্রের পাশাপাশি জাল এপসন কনজ্যুমেবল ও প্যাকেজিং উপকরণ উৎপাদনে জড়িত একটি কারখানাতেও অভিযান চালান। বর্তমানে বাজারে জাল প্রিন্টিং সরঞ্জামের বিস্তার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্যবহারকারীদের জন্য এসব পণ্য প্রিন্টের মান নষ্ট করতে পারে, ডিভাইসের স্থায়িত্ব কমিয়ে দিতে পারে এবং ব্যবহার–সংক্রান্ত নানা সমস্যার কারণ হতে পারে। অন্যদিকে ব্যবসার ক্ষেত্রে জাল পণ্যের বিস্তার বৈধ বাণিজ্যিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে, অংশীদার নেটওয়ার্ককে ক্ষতিগ্রস্ত করে এবং ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এপসনের চলমান অংশীদারত্ব মাঠপর্যায়ে এসব ঝুঁকি মোকাবিলায় প্রতিষ্ঠানটির অঙ্গীকারেরই প্রতিফলন। এ বিষয়ে ঢাকায় এপসনের একজন মুখপাত্র বলেন, বাজারে জাল পণ্যের উপস্থিতি একটি গুরুতর উদ্বেগের বিষয়, কারণ এটি সরাসরি গ্রাহকের অভিজ্ঞতা ও আস্থার ওপর প্রভাব ফেলে। সাম্প্রতিক এসব অভিযান কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক সহযোগিতা ও সতর্ক নজরদারির গুরুত্ব তুলে ধরেছে। বাংলাদেশে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ এবং জাল পণ্যের সঙ্গে জড়িত কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের কাছে আসল এপসন পণ্য পৌঁছে দেওয়া এবং আমাদের অংশীদার নেটওয়ার্ককে সহায়তা করা আমাদের অন্যতম অগ্রাধিকার। নিজেদের মেধাস্বত্ব রক্ষায় এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জাল পণ্যের বিস্তার রোধ ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে এপসন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু: লেবাননই মূল আলোচ্যবিষয়, জানাল ইরান
ইলিয়াস আলীকে গুমের সাথে জিয়াউল আহসান জড়িত ছিলেন, ট্রাইব্যুনালে সেনাসদস্য ইমরুল কায়েসের জবানবন্দি
সংসদে মিনিটে খরচ পৌনে ৩ লাখ অথচ বিরোধীদল পর্দা, বালিশ, মেশিন, মাইক্রোওয়েভের আলোচনা করে
