ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
যশোরে আনসার ও ভিডিপির ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 21 June, 2026, 7:51 PM

যশোরে আনসার ও ভিডিপির ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

যশোরে আনসার ও ভিডিপির ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে যশোরে অনুষ্ঠিত “ফ্যাশন ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট (মহিলা) প্রথম ধাপ” প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি ছিলেন যশোর আনসার ব্যাটালিয়ন (২৯ বিএন)-এর পরিচালক মো. তরফদার আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, যশোর মো. সেফাউল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুস সামাদ বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের বৃহত্তম স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ফ্যাশন ডিজাইন ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বর্তমান যুগে দক্ষতার কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। দক্ষ নারী উদ্যোক্তা গড়ে ওঠার মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ৩০ জন নারী সদস্য নির্ধারিত সময়ব্যাপী ফ্যাশন ডিজাইন, পোশাক প্রস্তুতকরণ, পণ্যের নকশা উন্নয়ন, উদ্যোক্তা দক্ষতা এবং ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

প্রশিক্ষণার্থীরা জানান, এই প্রশিক্ষণ তাদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status