|
ধানমন্ডিতে সিআরআইয়ের অফিস খুঁজে পায়নি দুদক
নতুন সময় ডেস্ক
|
![]() ধানমন্ডিতে সিআরআইয়ের অফিস খুঁজে পায়নি দুদক দুদকের সহকারী পরিচালক বলেন, রাষ্ট্রীয় অর্থ প্রাতিষ্ঠানিক কাজে ব্যয় বা ক্ষতি সাধন করছেন কিনা সেটার যাচাই করার জন্য এসেছি। ধানমন্ডি কয়েকটা জায়গা ঘুরেও আমরা সিআরআইয়ের অফিস খুঁজে পাইনি। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। সেই পরিপ্রেক্ষিতে অভিযানে আসছি। ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমরা সেটা জেনেছি। সেই তথ্য যাচাই করতে হলে আমাদের রেকর্ডগুলো সংগ্রহ করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহের প্রক্রিয়া চলমান। উনারা নন প্রফিট অরগানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করে। আমরা যে নিয়মিত অভিযান করি সেটারই একটি অংশ। অভিযোগে যতটুক তথ্য ছিল সেই তথ্য যাছাই করতে আজকে অভিযান পরিচালনা। দুপুর ১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান টিম। সেখানে কিছু না পেয়ে ধানমন্ডি ৬/এ যায় ওই টিম। সেখানেও কোনো অফিসের অস্তিত্ব খুঁজে পায়নি দুদকের অভিযান টিম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
