|
অবশেষে স্বামী-সন্তানকে নিয়ে প্রকাশ্যে চিত্রনায়িকা পপি
নতুন সময় ডেস্ক
|
![]() অবশেষে স্বামী-সন্তানকে নিয়ে প্রকাশ্যে চিত্রনায়িকা পপি গতকাল সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন। অভিযোগ করা হয়, পপি তার বাবার (আমির হোসেন) জমি একাই দখল করতে চান। বাধা দিলে ভাই-বোনদের মেরে ফেলার হুমকিও দিচ্ছেন পপি ও তার স্বামী। শুধু তাই নয়, নায়িকা তার মাকেও নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইন’র সঙ্গে কথাও বলেছেন পপির মা মরিয়ম বেগম মেরি। অবশেষে খোঁজ নিয়ে জানায়, বিয়ে করে সংসারী হয়েছেন চিত্রনায়িকা পপি। স্বামী আদনান উদ্দিন কামাল। তাদের সংসারে আছে ৪ বছরের একটি পুত্র সন্তানও। নাম আয়াত। বর্তমানে স্বামীকে নিয়ে খুলনাতেই অবস্থান করছেন এই চিত্রনায়িকা। আর ঢাকায় তার বসবাস ধানমন্ডির ১৩-এ নম্বর রোডের একটি বাসায়। আরও জানা যায়, খুলনার শিববাড়ির জমিদার বাড়ি’র পাশেই স্বামীকে নিয়ে অবস্থান করছেন পপি। ঢাকা ও খুলনায় যাওয়া-আসার মধ্যেই থাকেন এই চিত্রনায়িকা। সম্প্রতি একটি জমির জন্য নায়িকা ও তার স্বামী (পপির মা, ভাই-বোন) পরিবারের সবাইকে হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, পপির মা যে বাসাটিতে থাকেন সেটির বিদ্যুতের লাইনও নিজের নামে করে নিয়েছেন এই চিত্রনায়িকা। আর বাবা আমির হোসেনের ১১ কাঠা জমির মধ্যে অনেক আগেই ৫ কাঠা জমি লিখি নিয়েছিলেন পপি। এখন বাকি ৬ কাঠা জমির জন্য ভাই-বোন (৩ বোন, ২ ভাই) ও মাকে হুমকি দিয়ে যাচ্ছেন পপি ও তার স্বামী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
